অনলাইন ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে ঢোকার বিষয়ে যা বললেন আবিদুল

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে আজ অভিযোগ উঠেছে নিয়ম ভঙ্গের। সে প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বার্তা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সকাল আটটা নাগাদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নয়টার ঠিক আগে তিনি গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে। সেখানে তাকে দেখা যায় জগন্নাথ হলের ভোটকেন্দ্রের সামনে।

তখনই অভিযোগ উঠে নিয়ম ভঙ্গের। তবে আবিদুল জানালেন, তিনি নিয়ম মেনেই ভোটকেন্দ্রে ঢুকেছেন। তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’

আজ মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে উপস্থিত হন তিনি। তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।’

এর আগে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ গণতন্ত্রের লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন। তিনি আশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আজ দেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

আরও পড়ুন  অগ্নিকাণ্ডের প্রতিবাদে ছাত্রশক্তি নেতার বাড়িতে:ঢাবিতে বিক্ষোভ

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আমরা দীর্ঘসময় ভোটাধিকার হরণ নিয়ে আমরা সংগ্রাম করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে।’

এরপর ডাকসুর ভোটারদের বিশেষ আহ্বান জানান তিনি। বলেন, ‘আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা আসুন, ভোটকেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

তার আশা ডাকসুতে ভোটাররা নিজেদের বিবেক খাটিয়ে ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করবেন। আবিদুলের কথা, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি, একটা দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়ে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগের সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযোগ্য নেতৃত্বকে বেছে নেবেন। এটাই তাদের কাছে আকাঙ্ক্ষা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০