অনলাইন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সূর্যকুমার গোপনে হাত মিলিয়েছিল, দাবি পাক অধিনায়কের

সূর্যকুমার গোপনে হাত মিলিয়েছিল, দাবি পাক অধিনায়কের

এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে হার মেনে এবার ক্ষোভ উগড়ে দিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভারত কেবল পাকিস্তানকেই নয়; বরং পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে। তার দাবি, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যক্তিগতভাবে তার সঙ্গে হাত মেলালেও ক্যামেরার সামনে ইচ্ছা করেই তা এড়িয়ে গেছেন।

আগা বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলন আর রেফারির বৈঠকে সূর্যকুমার আমার সঙ্গে হাত মিলিয়েছিলেন। কিন্তু ক্যামেরা অন থাকলে তারা হাত মেলাত না। আমার মনে হয়, ওকে এভাবেই নির্দেশ দেওয়া হয়েছিল, নইলে ও আলাদাভাবে এমন করত না।’

বিতর্ক আরও বেড়ে যায় ফাইনালের পর। ভারতের শিরোপা জয়ের পর দলটি ট্রফি গ্রহণ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে; বরং নকভি ট্রফি নিয়ে মাঠ ছেড়ে চলে যান। এতে নবমবারের মতো এশিয়া কাপ শিরোপা জিতেও ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি ভারত।

এই ঘটনাকে ‘ক্রিকেটের প্রতি চরম অসম্মান’ আখ্যা দিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমাদের সঙ্গে হাত না মেলানো মানে আমাদের অসম্মান নয়—এটা ক্রিকেটের অসম্মান। ভালো দলগুলো কখনো এমন করে না। আমরা নিজেদের দায়িত্ব পালনের জন্য মেডেল নিয়েছি, ট্রফির সঙ্গে ছবি তুলেছি। কিন্তু ভারতের আচরণে হতাশ হয়েছি।’

যে কারণে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না নিয়ে উদযাপনে মাতে ভারত

তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেট ভক্তরা আমাদের রোল মডেল মনে করে। ভারত যেটা করল, সেটা ছোটদের জন্য ভয়ানক বার্তা। এই দৃশ্য ক্রিকেটকে ছোট করেছে। আশা করি এমন আচরণ একদিন বন্ধ হবে।’

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। টুর্নামেন্টে টানা তিনবার ভারতের কাছে হার মানতে হয়েছে বাবর-আগাদের। তবে পাকিস্তান অধিনায়ক বিশ্বাস রাখছেন, শিগগির পাল্টে যাবে এই চিত্র। ‘৯০-এর দশকে আমরা তাদের হারাতাম, এখন তারা এগিয়ে। তবে সময় বদলাবে, শিগগির আমরা আবার ভারতকে হারাব,’ মন্তব্য করেন আগা।

আরও পড়ুন  টিভিতে আজকের যত খেলা

সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি জানান, পাকিস্তান দল এ ম্যাচের সম্মানী দান করবে মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এ নিহত পাকিস্তানি সাধারণ নাগরিকদের পরিবারকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০