অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ৮:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির

একের পর এক বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সম্প্রতি ‘১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি’—এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছিলেন তিনি। আর সেই ওয়াজ মাহফিলের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

এরইমধ্যে আলোচনায় উঠে এলো তার আরেক বক্তব্য। জামায়াতকে ভোট দিলেই বেহেশত নিশ্চিত, সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি। যা ঘিরে চলছে আলোচনা-সমালোচনা।

তবে আমির হামজার এ বক্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে আমির হামজার প্রসঙ্গে কথা বলেন শিশির মনির। প্রশ্ন উঠে, বার বার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, জামায়াত এটা বিশ্বাস করে কিনা? জবাবে শিশির মনির বলেন, ‘তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন  আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে প্রার্থী মোবিন

তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে। এই প্রপাগান্ডাটা আই ডোন্ট থিংক ইটস গুড।’

আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির বলেন, ‘আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই।

কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখবো এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনবো। যে কেউ এমনকী আমিও যদি এরকম বলে থাকি তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১০

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১২

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৩

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৪

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৫

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৬

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৯

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

২০