অনলাইন ডেস্ক
৯ অক্টোবর ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোচালক

  • গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে এক অটোরিকশাচালক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. সাঈদ (৫০) গাজীপুর মহানগরের ট্রাফিক দক্ষিণ বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি নড়াইল জেলার বাসিন্দা।

আটক অটোরিকশাচালক মুস্তাকিন (৩৫), হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে ডিউটির সময় কনস্টেবল সাঈদ অটোরিকশাচালকদের প্রধান সড়কে যাইতে বাধা দেন। কিন্তু মুস্তাকিন বাধা অমান্য করে রাস্তায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ তার রিকশার চাকা টেস্টার দিয়ে ফুটো করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক পুলিশের হাত থেকে টেস্টার কেড়ে নিয়ে মাথায় সজোরে  আঘাত করেন। ফলে ঘটনাস্থলেই ট্রাফিক পুলিশ সদস্য মাথা কেটে গিয়ে রক্তাক্ত হন।

আরও পড়ুন  বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগ, আটক ৩

স্থানীয়রা আহত পুলিশকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকেই চালককে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিক ইন্সপেক্টর মাসুম বলেন, অটোচালক আমার এক পুলিশ সদস্যকে আঘাত করেছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অটোচালককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০