অনলাইন ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ৮:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দল থেকে বাদ পড়া জিকোই সেরা, জানালেন মিতুল মারমা নিজেই

হংকংয়ের বিপক্ষে বিস্ময় জাগানিয়া হারের পর বাংলাদেশ দলের কোচ ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে সমালোচনার জোয়ার বয়ে যাচ্ছে। গোলরক্ষক মিতুল মারমাও কম তোপের মুখে পড়েননি। এমনকি দলে জায়গা না পাওয়া আনিসুর রহমান জিকো বাংলাদেশের সেরা গোলরক্ষক কি না, মিতুল মারমার জায়গায় তার সুযোগ পাওয়া উচিত কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

বাংলাদেশ ম্যাচটা হেরেছিল নিজেদের ভুলে। ৩টি গোল রীতিমতো উপহার দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে এরপরও গোলরক্ষকের নৈপুণ্য বাঁচিয়ে রাখতে পারত দলকে। কিন্তু মিতুল মারমাও ছিলেন নিস্প্রভ।

প্রথম গোলে এভেরতন কামারগো শটটা নিয়েছিলেন দুর্বল। তবে স্বাভাবিক রিফ্লেক্স দেখাতে পারলেই বলটা ঠেকিয়ে দিতে পারতেন মিতুল। এরপর শেষ গোলে যখন তার চোখের সামনে দিয়ে এল মাঝে থাকা রাফায়েল মেরকেজের কাছে, তার আগেই বলটা কবজায় নিয়ে নিতে পারতেন মিতুল। সেটা হলেও হারটা ঠেকানো যেত। তবে তিনি তাও করতে পারেননি। ফলে বাংলাদেশ ম্যাচটা শেষ করেছে হার নিয়ে।

আরও পড়ুন  খেলা চলাকালে মাঠেই প্রাণ হারালেন বাঁহাতি পেসার

এরপর থেকেই মিতুলকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। সঙ্গে সঙ্গে শুরু হয় বছর দুয়েক আগে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হওয়া আনিসুর রহমান জিকোকে দলে আনা উচিত কি না, সে আলোচনাও।

এক সমর্থক তো গিয়ে সরাসরি মিতুলের ফেসবুকে করা সবশেষ পোস্টেই মন্তব্য করেছেন, ‘আমার কাছে, আনিসুর রহমান জিকো ভাইই সেরা।’ এরপর সে মন্তব্য চোখে পড়েছে মিতুল মারমার। তিনি জানিয়েছেন, ‘আমিও তাই মনে করি।’ তার এই মন্তব্য এই আলোচনায় নতুন খোরাক যোগাল বৈকি!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০