অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়াকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রাশিয়াকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ না হলে মস্কোর বিরুদ্ধে চাপ বাড়াতে ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে। রোববার ইসরাইল সফরে যাওয়ার আগ দিয়ে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমি হয়তো বলতে পারি, দেখুন, যদি এই যুদ্ধের দ্রুত সমাধান না হয়, তবে আমরা ইউক্রেনকে টমাহক দেব। টমাহক অত্যন্ত শক্তিশালী ও আক্রমণাত্মক অস্ত্র। রাশিয়ার জন্য এটি ভালো কিছু হবে না।

এর আগে রোববারই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। ট্রাম্প জানান, কথোপকথনের সময় তিনি টমাহক ক্ষেপণাস্ত্রের বিষয়টি জেলেনস্কির সামনে তুলেছিলেন। রাশিয়াকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ওরা কি সত্যিই টমাহকের মুখোমুখি হতে চায়? আমার তো মনে হয় না। তবে প্রয়োজনে আমরা তা করব।

রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ধারাবাহিক হামলা জোরদার করেছে। এরই প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে। মস্কো আগেই সতর্ক করেছে যে ইউক্রেনকে টমাহক সরবরাহ করা হলে তা হবে গুরুতর উসকানি এবং এ নিয়ে তারা চরম উদ্বেগ প্রকাশ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এমন হলে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক ভয়াবহ সংকটে পড়বে।

আরও পড়ুন  পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার, যা ইউক্রেনের ভেতর থেকেই রাশিয়ার গভীরে, এমনকি মস্কোতেও হামলার সক্ষমতা রাখে। এ কারণে ক্রেমলিন এই অস্ত্র সরবরাহের বিরুদ্ধে সতর্ক করেছে। পুতিন অভিযোগ করেছেন, টমাহক ব্যবহারের মাধ্যমে মার্কিন সামরিক সহায়তা সরাসরি জড়িত হবে এবং এটি সংঘাতকে আরও উসকে দেবে।

এদিকে ইউক্রেনে এক ভাষণে জেলেনস্কি জানান, তিনি রাশিয়ার উদ্বেগকে তরে এগিয়ে যাওয়ার কারণ হিসেবে দেখেছেন। তিনি বলেন, আমরা দেখেছি এবং শুনেছি যে রাশিয়া ভীত, কারণ আমেরিকানরা আমাদের টমাহক দিতে পারে এই ধরনের চাপ শান্তির জন্য কাজ করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০