অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খেলা চলাকালে মাঠেই প্রাণ হারালেন বাঁহাতি পেসার

খেলা চলাকালে প্রাণ হারানোর ঘটনা নতুন কিছু নয়। ক্রিকেট হোক কিংবা ফুটবল, মাঠে প্রাণ হারানো ঘটনা ঘটেছে এর আগেও। এবার নতুন করে একইরকম ঘটনা ঘটেছে ভারতে। দেশটির স্থানীয় একটি ম্যাচ চলাকালে বল করার সময় প্রাণ হারান আহমার খান নামের এক বাঁহাতি পেসার।

ভারতীয় গণমাধ্যমের খবর, দেশটির উত্তরপ্রদেশের মোরাদাবাদের বিলারি ব্লকে ইউপি ভেটেরান্স ক্রিকেট ম্যাচটি আয়োজন করেছিল। সেই ম্যাচে অংশ নেয় মোরাদাবাদ ও সম্বল। ম্যাচটি জিততে শেষ ওভারে সম্বলের দরকার ছিল ৪ বলে ১৪ রান। তবে আহমার খান শেষ চার বলে ১১ রান দিলে জয় পায় তার দল। তবে শেষ বল করেই ঘটে বিপর্যয়।

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আহমারের শেষ বলটা লেগ সাইডে খেলেন ব্যাটার এবং সেটা চার হয়। বলটা ছেড়েই ক্রিজে বসে পড়েন আহমার। একপর্যায়ে তিনি শুয়ে পড়েন ক্রিজে। দলের বাকি ক্রিকেটাররা ম্যাচ জয়ের আনন্দ শুরু করলেও বাঁহাতি পেসারের দিকে নজর যেতেই তার দিকে ছুটে আসেন সবাই। উপস্থিত লোকজন মাঠেই তাকে সিপিআর দিতে থাকেন। দ্রুত সময়ের মধ্যে আহমারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আহমার খান মোরাদাবাদের একতা বিহার এলাকার বাসিন্দা ছিলেন। তার পরিবারে রয়েছেন স্ত্রী, দুই সন্তান ও বোন। মৃত্যুর খবরে স্থানীয় ক্রীড়াক্ষেত্রে ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
আরও পড়ুন  মাইলফলকে মেসি ৯০০ গোলের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০