অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ৫:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে ক্রিকেটারদের সঙ্গে ঘটা ঘটনা নিয়ে নাঈম শেখের আবেগঘন বার্তা

এশিয়া কাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় বাংলাদেশ দলকে নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিফলন ছিল স্পষ্ট। এরপর আফগানিস্তান সিরিজ থাকায় জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে থেকে যান।

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে ভিন্ন চিত্র দেখা গেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটির।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে গতকাল বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে দেশে ফিরলে বিমানবন্দরে ক্ষুব্ধ দর্শকদের মুখোমুখি হন টাইগার ক্রিকেটাররা। নিকট অতীতে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি তাদের।

কেউ দুয়ো শুনেছেন, কেউ আবার পরিবারের সামনেই হেনস্তার শিকার হয়েছেন। তাওহীদ হৃদয় ও নাঈম শেখের গাড়ির দিকে ক্ষোভ প্রকাশের ঘটনাও ঘটে, যা তুলনামূলক দীর্ঘ সময় ধরে চলেছে। এতে স্বাভাবিকভাবেই মর্মাহত হন নাঈম শেখ।

পরবর্তীকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দেন এই বাঁ-হাতি ওপেনার।

নাঈম লিখেছেন, আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না, দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে—এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।

আরও পড়ুন  ক্রিকেটে ইতি টানার পর দেশের উন্নয়নে অবদান রাখতে চান সাকিব
তিনি আরও লেখেন, কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনও দেশের প্রতি ভালোবাসা বা চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।

সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে নাঈম বলেন, ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক, লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়ব, আবার উঠবো—দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দুর্বল পারফরম্যান্স উপহার দেয়। বিশেষ করে শেষ দুই ম্যাচে টাইগাররা ১০৯ ও ৯৩ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হারে। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও ম্যাচ হেরে যাওয়া হতাশা আবারও মনে করিয়ে দেয় সমর্থকদের। পুরো ওয়ানডে সিরিজে কেবল শেষ ম্যাচে খেলেন নাঈম শেখ, যেখানে তিনি ২৪ বল খেলে মাত্র ৭ রান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০