অনলাইন ডেস্ক
১ নভেম্বর ২০২৫, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমরা জিতলে আর কাঁটাতার থাকবে না’— বিজেপি এমপির মন্তব্যে তোলপাড়

রানাঘাটের বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকারের মুখ ফসকে বেরিয়ে এলো এমন এক মন্তব্য, যা মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিকে ঝড়ের মুখে ফেলেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নদীয়ার মাটিয়ারি বানপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।

তিনি আরও বলেন, তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না, কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে। এই কয়েকটি বাক্যেই কার্যত রাজনৈতিক আগুন জ্বলে উঠেছে সীমান্ত থেকে রাজধানী পর্যন্ত।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এমন মন্তব্যে বিজেপির মধ্যেই অস্বস্তি ছড়িয়েছে। কারণ অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা— এই দুই বিষয়কে ঘিরেই এতদিন গেরুয়া শিবির তাদের রাজনীতি সাজিয়ে এসেছে। কেন্দ্র ও রাজ্য বিজেপি নেতারা বারবার অভিযোগ করেছেন, সীমান্ত পেরিয়ে আসা মানুষদের তৃণমূল মদত দিচ্ছে, যার ফলে রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে। এখন সেই একই দলে একজন সাংসদের মুখে কাঁটাতার তুলে দেওয়ার প্রতিশ্রুতি নিঃসন্দেহে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করেছে। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে তুলোধোনা করছে। তাদের বক্তব্য, বিজেপি নিজের ভোট রাজনীতিতে এমন সংবেদনশীল বিষয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। একই সঙ্গে এই বক্তব্য রাজ্যের সার্বভৌম অবস্থান এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও চরম দায়িত্বজ্ঞানহীন। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, একজন সংসদ সদস্যের মুখে দুই বাংলা এক হয়ে যাবে এ ধরনের উক্তি শুধু হঠকারী নয়, আন্তর্জাতিক সম্পর্কের শালীনতাকেও প্রশ্নের মুখে ফেলে দেয়।

আরও পড়ুন  যুদ্ধ শুরুর পর আলোচনায় কি শক্ত অবস্থানে ইরান?

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। বিজেপির দাবি, এই উদ্যোগের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। অন্যদিকে তৃণমূল বলছে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে বিজেপি সাংসদের মুখে কাঁটাতার তুলে দেওয়ার মন্তব্য রাজনৈতিকভাবে দলের পক্ষে বিপজ্জনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০