অনলাইন ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবিতে নতুন পরিচালক নিয়োগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন পেয়ে বোর্ডে এলেন তিনি।

আজ সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় যোগ দিবেন রুবাবা। তিনি বিসিবির দ্বিতীয় নারী পরিচালক হতে চলেছেন। রুবাবা উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত।

এর আগে, এনএসসির মনোনয়ন পেয়ে বিসিবির পরিচালক হন ইশফাক আহমেদ। তবে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করার কারণে নির্বাচিত হওয়ার পরই বিতর্কের মুখে এনএসসি তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তার জায়গায় রুবাবাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে এনএসসি।

আরও পড়ুন  দেশের ক্রিকেটে অশনিসংকেত

রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল।

রুবাবার মামা শিল্পী কামরুল হাসান এবং জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম তার ফুপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করেছেন। স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বাংলাদেশের নারীদের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ পুরস্কার পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০