অনলাইন ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নামাজে মগ্ন দোকানদারের পেছন থেকে টাকা নিয়ে গেল চোর!

ছবি: ফেসবুকের ভিডিও থেকে সংগৃহীত Copied from: https://rtvonline.com/

নামাজরত অবস্থায় এক ব্যক্তির ওষুধের দোকান থেকে চুরি হয়ে গেছে টাকা। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 
ঘটনাটি ঘটেছে গত রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। ঘটনার ভিডিওটি দোকানদার আবু বকর নিজেই তার ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘এই চোরকে ধরিয়ে দিন।’ 

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, নিজের ফার্মেসির দোকানে নামাজ আদায় করছেন দোকানদার আবু বকর। দোকানে অন্য কোনো কর্মী বা ক্রেতা নেই। সামনের রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছেন, রিকশাও চলাচল করছে। এমন সময় কালো রঙের ক্যাপ পরা এক যুবক দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার পর ফিরে এসে দোকানের সামনে দাঁড়িয়ে পায়চারি শুরু করেন। কিছুক্ষণ পর তিনি দোকানের ভেতরে মাথা ঢুকিয়ে কোথায় টাকা রাখা আছে তা লক্ষ্য করেন।

আরও পড়ুন  বিরোধীদলের কোনো সমর্থককে রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না: তারেক রহমান

এরপর সিসি ক্যামেরা আছে কি না, তা পর্যবেক্ষণ করে আবার বাইরে দাঁড়ান ক্যাপ পরা ওই যুবক। কিছু সময় এদিক-সেদিক তাকিয়ে থেকে, দোকানদার সেজদায় যাওয়ার মুহূর্তে যুবকটি ভেতরে ঢুকে টাকাগুলো নিয়ে চলে যান।

ভিডিওর নিচে সৈকত আহমেদ রায়হান নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘ছেলের নাম শুভ। ওর বড় ভাইয়ের নাম আক্তার। কাজী দরগাহ মসজিদের পাশে ইনকিলাবের দোকানে গেলেই ওর বড় ভাইকে পাওয়া যাবে। ছবি দেখালে বাকিরাও চিনবে।’

ভুক্তভোগী আবু বকর বলেন, ‘ঘটনাটি ৯ নভেম্বরের। ওই সময় আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম। আসরের সময় আমার বোন আমাকে ৬০ হাজার টাকা দিয়েছিল, ওটা আমার বোনের টাকা। ঘটনার রাতেই যাত্রাবাড়ী থানায় এজাহার দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০