অনলাইন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র ভেস্তে দিয়ে দলে ফিরলেন কামাল উদ্দিন, গাছায় বিএনপিতে উৎসবের আমেজ

গাজীপুরে বিএনপি নেতা কামাল উদ্দিনের বহিষ্কারদেশ প্রত্যাহার, আনন্দে নেতাকর্মীরা

গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনের বহিষ্কারদেশ প্রত্যাহার হওয়ায় আনন্দে মেতে উঠেছেন স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৫ই আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

দীর্ঘদিন ধরে গাছা থানা বিএনপি, সহযোগী সংগঠন ও সাধারণ জনগণ তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়ে আসছিলেন। অবশেষে আজ বুধবার (১৩ই নভেম্বর) বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় এলাকায় ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এ উপলক্ষে গাছা মেট্রো থানা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বোর্ডবাজার থেকে একটি আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বোর্ডবাজার ঢাকা ব্যাংকের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন  ফারুক খানের প্রত্যাবর্তনে গাজীপুর বিএনপিতে হইচই আনন্দ উল্লাস

নেতাকর্মীরা বলেন,

দুর্দিনে কামাল ভাইয়ের নেতৃত্বে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয় আমরা নিশ্চিত করব।”

 

সাংবাদিকদের প্রশ্নে মোঃ কামাল উদ্দিন বলেন,

আমার বিরুদ্ধে একটি চক্র মিথ্যা তথ্য দিয়ে আমাকে বহিষ্কার করিয়েছিল। আজ সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে। আমাকে দলে ফিরিয়ে নেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

 

তিনি আরও বলেন,

গাছা থানা বিএনপি সভাপতি বাবুল ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ধানের শীষের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০