অনলাইন ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির

যারা এতদিন নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে গিয়েছিলেন, তারা এখন ভিন্ন সুরে কথা বলছেন। কারণ তারা বুঝতে পারছেন, জনগণ তাদের লালকার্ড দেখাবে।

শনিবার (৬ ডিসেম্বর) সিলেটে সমমনা ইসলামি ৮ দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশটি।

জামায়াত আমির বলেন, দেশবাসী আশা করেছিল- অতীত অপকর্মের পরিণতি থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন করে রাজনীতি শুরু করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে। তারা কোনো সংস্কারে রাজি না, সনদ বাস্তবায়নেও রাজি না। এখন আবার কোথাও কোথাও আমরা ভিন্ন সুর শুনতে পাচ্ছি।

যারা এতদিন নির্বাচন নির্বাচন করে জনগণকে বেহুঁশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এ সময়, কেউ নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করলে, তাদের সব ষড়যন্ত্র দেশের সংগ্রামী জনগণ ভন্ডুল করে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের যুবসমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, তার সাথে ৮ দল সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবেন, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্তচক্ষুর ভয় দেখান— অমুক শক্তি, তমুক শক্তি, অমুক দেশ, তমুক দেশ। তাদের উদ্দেশে বলেন, ইসলামি এবং দেশপ্রেমিক নেতাকর্মী হাসিমুখে যেখানে ফাঁসি বরণ করতে পারে, তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা কোনো পাত্তাই দেই না।

আরও পড়ুন  হল ছাড়তে রাজি নয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বের সব শান্তিকামী সভ্য দেশকে আমরা সম্মান জানাই। কিন্তু কেউ যেন আমাদের ওপরে কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তায়ালার নির্দেশ মোতাবেক, এই দেশের জনগণের পছন্দে। এ সময়, যারা প্রশাসনিক ক্যু’র মাধ্যমে ক্ষমতায় যেতে চান তাদের উদ্দেশে বলেন, সেই সূর্য দেশে উঠবে না।

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে, তাদের বয়কট করবে জনগণ। অপরদিকে, খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেন, গণভোটে যারা ‘না’-এর পক্ষে ক্যাম্পেইন করবে, তাদের জনতা প্রত্যাখ্যান করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০