অনলাইন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে আমাদের নজর থাকবে

দীর্ঘ প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে এবং পরবর্তীতে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় দলটির শীর্ষ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংক্ষিপ্ত বার্তায় লেখেন, “জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!”

পরে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ সময় পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন এটি দেশের রাজনীতির জন্য ভালো দিক। তবে জাতীয় ঐক্যের প্রশ্নে তারেক রহমানের আগামীর পরিকল্পনা ও তা বাস্তবায়নের কৌশলের দিকে জামায়াত সতর্ক নজর রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

একই মনোভাব ব্যক্ত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের ফিরে আসা একটি বড় রাজনৈতিক ঘটনা। তিনি আশা প্রকাশ করেন, বড় একটি দলের নেতা হিসেবে তারেক রহমান সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে দেশের বর্তমান সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা রাখবেন।

জামায়াত ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারেক রহমানের এই ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের সক্রিয় উপস্থিতি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি নতুন মাত্রা যোগ করবে।

আরও পড়ুন  মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার প্রস্তাব আইসিসির

উল্লেখ্য, আজ সকালে তারেক রহমান সপরিবারে ঢাকায় পৌঁছানোর পর বিকেলে পূর্বাচলের ৩০০ ফিট (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় এক বিশাল গণসংবর্ধনায় যোগ দেন। সেখানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে তিনি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০