অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় গ্রিল কেটে চুরি

জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাসা থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।

শনিবার সকালে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা বাসায় ফিরে চুরির বিষয়টি টের পান।

ভুক্তভোগী মেহেদী হাসান (৩৭) সোনালী ব্যাংক পাঁচবিবি শাখার কর্মকর্তা। তিনি পাঁচবিবি পৌরসভার সরকারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় সপরিবারে বসবাস করেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ব্যক্তিগত প্রয়োজনে সপরিবারে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে যান মেহেদী হাসান। শনিবার সকালে বাড়িওয়ালা তাকে ফোন করে বাসার জানালার গ্রিল ভাঙা থাকার কথা জানান। খবর পেয়ে তিনি দ্রুত কর্মস্থলে ফিরে দেখেন, ঘরের আসবাবপত্র তছনছ করা এবং আলমারি ও বাক্সের তালা ভাঙা।

আরও পড়ুন  কোরআন ব্যাখ্যায় এআই ব্যবহার নিয়ে যা বললেন গ্র্যান্ড মুফতি

মেহেদী হাসান জানান, চোরচক্র জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ড্রয়ার ও বাক্সের তালা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২১ হাজার টাকা নিয়ে গেছে। লুট হওয়া স্বর্ণালঙ্কারের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, চুরির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। চোরচক্রকে শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০