অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ৪:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উপদেষ্টা পরিষদের বৈঠকে বেগম জিয়ার দাফন নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা:মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদা এবং দাফন সংক্রান্ত বিষয়গুলো উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক ভোর ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক অপূরণীয়। এই জাতি তা পূরণ করতে পারবে না। তিনি সারাজীবন জনগণের জন্য, জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে।”
মির্জা ফখরুল আরও জানান, “প্রধান উপদেষ্টা ফোন করেছেন। সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা, দাফন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পরবর্তীতে সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বয় করা হবে। এছাড়া স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকও অনুষ্ঠিত হবে।”
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেগম জিয়ার জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

Facebook Comments Box
আরও পড়ুন  এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট নেসকো কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখার হুমকি সারজিসের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০