অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে অশ্রুসিক্ত ফেনীর পৈতৃক বাড়ি, ভেঙে পড়েছেন স্বজন ও নেতা-কর্মীরা

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে তার পৈতৃক জনপদ ফেনী। ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়িতে এখন শুধু শূনতা আর হাহাকার। মরহুমার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও আর দোয়া দরুদ পড়ছেন লোকজন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—এই খবর পৌঁছাতেই তার পৈতৃক বাড়িতে ভেঙে পড়েন স্বজনরা। বাড়ির নারী সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। কেউ বারবার কাঁদতে কাঁদতে বলছিলেন, “এবারও তিনি আসবেন—এই আশাটুকু নিয়েই তো আমরা বেঁচে ছিলাম।”

সকাল থেকেই একে একে ছুটে আসেন আত্মীয়স্বজন, স্থানীয় মানুষ ও বিএনপির নেতাকর্মীরা। অনেককে দেখা যায় চোখের জল মুছতে মুছতে বাড়ির আঙিনায় বসে পড়তে। কেউ নিশ্চুপ, কেউ আবার কান্নায় ভেঙে পড়েন স্মৃতিচারণ করতে গিয়ে।

আরও পড়ুন  হাটহাজারী মাদ্রাসায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াত আমির

বাড়ির একজন বয়োজ্যেষ্ঠ স্বজন বলেন,“এই বাড়িটা তার শেকড়। যত বড় মানুষই হোন না কেন, এখানে এলে তিনি একেবারে আপন হয়ে যেতেন। আজ সেই আপন মানুষটাই চিরদিনের মতো চলে গেলেন।”

দলীয় নেতাকর্মীরাও শোক সামলাতে পারছেন না। ফুলগাজী ও আশপাশের এলাকা থেকে আসা বিএনপি নেতারা বলেন, “ফেনীর মানুষ একজন অভিভাবককে হারালো। তিনি শুধু দলের চেয়ারপার্সন ছিলেন না, ছিলেন আমাদের সাহস ও ভরসার জায়গা।”

 

পৈতৃক বাড়িতে তার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। অনেকেই নীরবে হাত তুলে চোখের পানি ঝরিয়ে দোয়া করছেন।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ফেনীর সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর ও আবেগঘন। আজ সেই সম্পর্কই শোকে পরিণত হয়ে কাঁদছে একটি জনপদ, একটি বাড়ি, অসংখ্য মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০