অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিতে ফিরলেন সংগীতশিল্পী মনির খান

রাজনীতিতে ফিরলেন সংগীতশিল্পী মনির খান। দীর্ঘ বিরতির পর তিনি নিজ দল বিএনপিতে প্রত্যাবর্তন করেছেন। শুধু ফেরাই নয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটির ‘নির্বাচন পরিচালনা কমিটি’তেও তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন মনির খান।

তিনি জানান, সম্প্রতি লন্ডন সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার আলাপ হয়েছে।

তিনি আরও বলেন, `আমি লন্ডন গিয়েছিলাম, তখন ভাইয়ার (তারেক রহমান) সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে ফোন করেছিলেন। আমি আবারও বিএনপিতে ফিরে এসেছি।’

আরও পড়ুন  ফ্যাসিস্ট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠান শক্তিশালী করবে বিএনপি: মির্জা ফখরুল

দলের পক্ষ থেকে তাকে বড় দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করে এই সংগীতশিল্পী জানান, আগামী জাতীয় নির্বাচনের জন্য গঠিত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে তাকে রাখা হয়েছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মনির খান। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে দল থেকে পদত্যাগ করেছিলেন মনির খান। তৎকালীন সময়ে তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ও বিএনপির সহসংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০