অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ৩:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আপনারা সেই শক্তি, যার কারণে জাতি মর্যাদার সঙ্গে মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তারেক রহমান বলেন, গভীর শোকের মধ্যেও তার মায়ের শেষ বিদায় যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে সম্পন্ন হয়েছে; যা সংশ্লিষ্ট সকলের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের ফল।

তিনি সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ-বিদেশের গণমাধ্যমকর্মীদেরও আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টামণ্ডলীর সদস্যদের প্রতি ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, গভীর শোকের সময়ে তাদের উপস্থিতি খালেদা জিয়ার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সমর্থন ছিল।

আরও পড়ুন  মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, তদন্তে যা উঠে এলো

পোস্টের শেষে তারেক রহমান লেখেন– আপনারা ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার ও পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মা’র স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে, আলহামদুলিল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০