অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটি টাকার সম্পদ মাহফুজ আলমের ভাইয়ের, লড়ছেন এনসিপির হয়ে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ১০ লাখ টাকার। তাঁর পেশা ব্যবসা। বছরে তাঁর আয় হয় ১৫ লাখ টাকা। গত অর্থবছরে প্রথমবারের মতো তিনি আয়কর দিয়েছেন। আয়কর হিসেবে এক লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহবুব। তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলমের ভাই। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া হলফনামা ঘেঁটে তাঁর সম্পদের তথ্য জানা গেছে।

মাহবুব আলম রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়ির আজিজুর রহমানের ছেলে। তাঁর বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

হলফনামা ঘেঁটে দেখা যায়, মাহবুব আলম এমবিএ (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন। প্রোপাইটরশিপ ব্যবসায় তাঁর মূলধনের পরিমাণ ৭৬ লাখ টাকা। দুটি কোম্পানিতে শেয়ার রয়েছে ১৯ লাখ ৯০ হাজার টাকার। তাঁর স্বর্ণালংকার রয়েছে আট লাখ টাকার, ইলেকট্রিক পণ্য রয়েছে ৫০ হাজার টাকার।

আরও পড়ুন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বকশীগঞ্জে জামায়াত প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

হলফনামায় উল্লেখ করা হয়, মাহবুব আলমের নামে কোনো কৃষি অথবা অকৃষি জমি নেই। গাড়ি, প্লট, ফ্ল্যাটও নেই। তাঁর হাতে নগদ টাকা রয়েছে ৩০ হাজার। আর চারটি ব্যাংক হিসাবে ৫৪ হাজার ৬১২ টাকা রয়েছে। সব মিলিয়ে তাঁর অর্জন করা অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি ৫ লাখ টাকা (অর্জনকালীন মূল্য)। বর্তমানে এ সম্পদের মূল্য এক কোটি ১০ লাখ টাকা।

হলফনামায় দেওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে মাহবুব আলম প্রথম আলোকে বলেন, এ বছরই তিনি প্রথম আয়কর রিটার্ন জমা দিয়েছেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে প্রায় এক বছর তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন। ওই সময় তিনি এসব অস্থাবর সম্পদ অর্জন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০