অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্রধারী সন্ত্রাসীরা এখনও ঘুরে বেড়াচ্ছে: গোলাম পরওয়ার

খুলনায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা এখনও ঘুরে বেড়াচ্ছে। থানায় তাদের তালিকাও আছে। আমরা শুধু শুনি অভিযান হচ্ছে, কিন্তু এরা আটক বা অস্ত্র উদ্ধার হচ্ছে সেসব শুনি না।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সন্ত্রাসীদের দমনে শুধু অভিযানের কথা শোনা গেলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা ধরা না পড়লে এবং অস্ত্র উদ্ধার না হলে ভোটারদের মধ্যে আস্থার সংকট তৈরি হবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে আরও কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।’

আরও পড়ুন  বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ধোবাউড়াবাসীর শোকসভা-মিছিল

নির্বাচনি জোট ও আসন বণ্টন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘জোটের শরিকদের মধ্যে সার্বক্ষণিক আলোচনা চলছে। দশজন একসাথে পথ চলতে গেলে কিছুটা ভিন্নমত থাকা স্বাভাবিক। তবে আমাদের শীর্ষ নেতাদের মধ্যে যথেষ্ট আন্তরিকতা রয়েছে। আমরা আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যেই একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছাতে পারব।’

এদিন খুলনা -৫ ও খুলনা-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। দুটি আসনেই ছয়জন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে খুলনা-৫ আসনের চারজন বৈধ, একজন বাতিল ও একজন স্থগিত এবং খুলনা-৬ আসনে তিনজন বৈধ, দুইজন বাতিল ও একজনের প্রার্থিতা সাময়িক স্থগিত রেখেছেন রিটার্নিং কর্মকর্তা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০