অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধা-১ ও ২ আসনে আট প্রার্থীর মনোনয়ন বাতিল

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গাইবান্ধা-১ ও গাইবান্ধা-২ আসনে মোট আটজনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে গাইবান্ধা-১ আসনে পাঁচ এবং গাইবান্ধা-২ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল হক জিয়া, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মার্কসবাদী পরমানন্দ দাস, এলডিপির শরিফুল ইসলাম এবং আমজনতার কওছর আজম। এ আসনে মোট ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

গাইবান্ধা-২ (সদর) আসনের বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির আনিসুজ্জামান খান বাবু, জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার, জামায়াতে ইসলামীর আব্দুল করিম, মার্কসবাদীর আহসানুল হক এবং জনতার দলের শাহেদুর রহমান। এ আসনে মোট ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

আরও পড়ুন  নুরের বার্ষিক আয় তারেক রহমান-শফিকুর-নাহিদের চেয়েও বেশি

রিটার্নিং কর্মকর্তা জানান, শিক্ষকতা পেশায় জড়িত থাকায় গাইবান্ধা-১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া দলীয় মনোনয়নপত্রের কাগজপত্র সঠিক না থাকায় জাতীয় পার্টির মাহফুজুল হক সরকার ও ইসলামী আন্দোলনের রমজান আলীর মনোনয়ন বাতিল করা হয়। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সালমা আক্তার ও মোস্তফা মহসিনের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের সংখ্যায় অসংগতি থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

অন্যদিকে, গাইবান্ধা-২ আসনে দলীয় মনোনয়নপত্র সঠিক না থাকায়, কমিউনিস্ট পার্টির মিহির কুমার ঘোষ ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আব্দুল মাজেদের এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের একেএম গোলাম আযমের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০