
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে শতাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকার শতাধিক মসজিদে একযোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা পরিষদ কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
দোয়া মাহফিল শেষে আজহারুল ইসলাম মান্নান বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম জাতি কখনো ভুলবে না। তিনি দেশবাসীর কাছে তার রুহের মাগফিরাত কামনার আহ্বান জানান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, মোতালেব কমিশনার, রফিকুল ইসলাম, সফিউল আলম বাচ্চু, নিজামউদ্দিন, সাদিকুর রহমান সেন্টু, আব্দুর রহিম, রুবেল হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মন্তব্য করুন