অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজপথ দখল না করা পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার হবে না: মোনামী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন মোনামী বলেছেন, রাজপথ দখল না করা পর্যন্ত তার ভাই শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে না। তিনি ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে শুক্রবার (২ জানুয়ারি) শাহবাগে গণমাধ্যমকে এ কথা বলেন।

মোনামী বলেন, আমাদের দাবিটা স্পষ্ট আমরা আমাদের শহীদ ওসমান হাদির হত্যার বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না, সবাইকে সরাসরি আন্দোলনে অংশ নিতে হবে।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত খুনের সঙ্গে জড়িত সব আসামির বিরুদ্ধে চার্জশিট না দিলে তারা সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেবে। তিনি বলেন, সরকার বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছে। যারা ওসমান হাদিকে হত্যা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।

আরও পড়ুন  ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ শরিফ ওসমান হাদি ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনার পর থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু মূল সন্দেহভাজনদের গ্রেপ্তারে এখনও ব্যর্থ। আন্দোলনকারীরা বলছেন, বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০