অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় এনজিওর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল শুক্রবার গাজায় সাহায্য সরবরাহকারী মানবিক সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তিনি এই নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, গুতেরেস এই পদক্ষেপটি প্রত্যাহারের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান এবং জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো জীবনরক্ষাকারী মানবিক কাজের জন্য অপরিহার্য এবং এই স্থগিতাদেশটি যুদ্ধবিরতির সময়ে অর্জিত ভঙ্গুর অগ্রগতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এই সাম্প্রতিক পদক্ষেপটি ফিলিস্তিনিদের মানবিক সংকট আরও বাড়াবে।

সরকারি কর্মকর্তাদের সাথে তাদের ফিলিস্তিনি কর্মীদের তালিকা ভাগাভাগি করতে অস্বীকৃতি জানানোর পর বৃহস্পতিবার ৩৭টি বিদেশী মানবিক সংস্থাকে গাজা উপত্যকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ), যার ফিলিস্তিনি অঞ্চলে ১ হাজার ২শ’ কর্মী রয়েছে। এদের অধিকাংশই গাজায় অবস্থান করছে।

নিষেধাজ্ঞার মধ্যে থাকা এনজিওগুলোকে ১ মার্চের মধ্যে তাদের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু এনজিও বলেছে, এই শর্তাবলী আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে বিরোধপূর্ণ। ইসরায়েল বলেছে, নতুন এই নিয়ন্ত্রণের লক্ষ্য হল ফিলিস্তিনি ভূখণ্ডে সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগে অভিযুক্ত সংস্থাগুলোকে তাদের কার্যক্রম থেকে বিরত রাখা।

আরও পড়ুন  সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাবো: নওগাঁয় জামায়াত আমির

গত বৃহস্পতিবার, ১৮টি ইসরায়েল-ভিত্তিক বামপন্থী এনজিও তাদের আন্তর্জাতিক সহযোগীদের নিষিদ্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, ‘নতুন নিবন্ধন কাঠামো স্বাধীন এবং নিরপেক্ষতার মূল মানবিক নীতি লঙ্ঘন করছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের আক্রমণের জবাবে ইসরায়েল কর্তৃক পরিচালিত এক মারাত্মক যুদ্ধের পর গত অক্টোবর মাস থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

গাজার কর্তৃপক্ষ নভেম্বরে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮০ শতাংশ ভবন যুদ্ধের কারণে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ আল-শাওয়া বলেছেন, গাজার ২০ লাখ বাসিন্দার মধ্যে প্রায় ১৫ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০