অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনজীবনে চরম ভোগান্তি কুড়িগ্রামে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা,

কুড়িগ্রামে কয়েকদিন ধরে শীত ও তীব্র ঠান্ডায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বৃষ্টির ফোঁটার মতো ঘন কুয়াশা পড়ায় স্বাভাবিক জীবনযাত্রায় চরম ভোগান্তি দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী।

রবিবার সকালে কথা হয় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের দিনমজুর খলিলের (৫০) সঙ্গে। তিনি বলেন, ‘শীতের কারণে সকালে কাজে যেতে দেরি হয়। ঠান্ডায় হাত-পা চলতে চায় না, তবু কাজ না করলে চলবে কীভাবে।’

নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরকুটি গ্রামের রাস্তার পাশে সরকারি জায়গায় বসবাসকারী বাছন বেওয়া (৫৫) বলেন, ‘এই শীতে রাতে দুই-একটা খ্যাতা গায়ে দিয়ে ঘুমাই, তাও খুব ঠান্ডা লাগে। কেউ এখনো কম্বল দেয় নাই।’

একই এলাকার রহিম আলী বলেন, ‘ঠান্ডায় কাজ না করলে পেটে ভাত জোটে না। কাজে গেলে হাত-পা জ্বালা-পোড়া করে, ঠিকমতো কাজ করা যায় না।’

আরও পড়ুন  বাংলাদেশ ইস্যুতে আজ ভারত-আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠক, আলোচনা যা নিয়ে

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা খায়রুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত ঠান্ডার কারণে তার ছেলে কয়েক দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।’

এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। অনেক রোগী হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন, আবার কিছু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’

কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন জানান, জেলার ৯টি উপজেলায় এ পর্যন্ত ২৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় নগদ ৪০ লাখ টাকা মজুদ রয়েছে।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ রবিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০