অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের অভিযোগ, দেড় মাস পর গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের অভিযোগে সমীরন মালাকার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। রবিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সমীরন উপজেলার ভুইগাঁও গ্রামের ছয়নেল মালাকারের ছেলে।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, সমীরন পেশায় একজন সিএনজি চালক। সিএনজিতে যাতায়াতের সুবাদে ভুক্তভোগীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে সে ভুক্তভোগীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। ধর্মীয় ভিন্নতার কারণে ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হলে অভিযুক্ত বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখায় এবং ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন  বকশীগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল; ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া

অভিযোগ অনুযায়ী, গত বছরের ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানান এবং পরে নিজেই বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারের পর সমীরন মালাকারকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০