অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েও কেন খেলেননি নাঈম শেখ?

কয়েক দিন আগে নেপালে অনুষ্ঠিত হয়েছে নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)। অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মতো এই টুর্নামেনেটও ছিল বেশ কিছু তারকা ক্রিকেটার। সেই টুর্নামেন্টে খেলতে প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের নাঈম শেখ। কিন্তু নিজেদের ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিয়ে ও পারিশ্রমিকের কথা ভেবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নাঈম।

নেপাল প্রিমিয়ার লিগে ডাক পাওয়ার কথা নাঈম শেখ আগেই জানিয়েছিলেন। তবে এবার তিনি নিজেই খোলাসা করলেন যে কেন সেই লিগ খেলতে যাননি। মূলত সে সময় চলছিল এনসিএলের চারদিনের সংস্করণ। তার আগে এনসিএল টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তাছাড়া পারিশ্রমিকের কথাও তাকে ভাবতে হয়েছে, সব চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত নেপালের লিগে খেলতে যাননি নাঈম।

রোববার (৪ জানুয়ারি) সিলেট টাইটান্সের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় পায় চট্টগ্রাম রয়্যালস। এ ম্যাচে ৩৭ বলে ৫২ রানের দুর্দান্ত একটা ইনিংস উপহার দিয়েছেন নাঈম শেখ।

সিলেটে এ দিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। ওপেনিংয়ে খেলতে নেমে দলকে বিপদে ফেলে ৫ রানেই আউট হয়ে ফেরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর দলীয় ২৬ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে সিলেট। শেষ পর্যন্ত আজমতউল্লাহ’র ৪৪ রানের ওপর ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে সিলেট।

আরও পড়ুন  রাজধানীতে গণমাধ্যম সম্মিলন চলছে

জবাব দিতে নেমে নাঈম শেখ ও রসিংটনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম। নাঈম ৫২ রানে আউট হলেও ৭৩ রানে অপরাজিত ছিলেন রসিংটন। জয়ের পর সংবাদ সম্মেলনে নাঈম জানান, নেপালের লিগে খেলে আসায় চট্টগ্রামের সতীর্থ অ্যাডাম রসিংটন বাংলাদেশের কন্ডিশনে ভালো মানিয়ে নিয়েছেন।

তিনি বলেন, ‘এক্স্যাক্টলি, একমত আপনার সাথে। ওর সাথে কথা বলছিলাম ওখানকার উইকেট কন্ডিশন কেমন ছিল। আমারও ওখানে খেলার কথা ছিল, এনসিএলের কারণে যেতে পারিনি। ও বললো উইকেট প্রায় একই। নিয়মিত রান করেছে, ওর আত্মবিশ্বাস ছিল এখানে ধরে রাখবে ফর্ম। নেপালে খেলা অবশ্যই ওকে সহায়তা করছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০