
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নীতি এ দেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিলেন। আজ বেগম খালেদা জিয়ার শূন্যতা দেশের মানুষ অনুভব করছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের স্বার্থে তারেক রহমানকে সম্মানিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মন্তব্য করুন