অনলাইন ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে এবি পার্টির বৈঠকে যে কথা হলো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি ও লেবার পার্টির প্রতিনিধিরা।

সোমবার (৫ জানুয়ারি) দল দুটির নেতারা পৃথকভাবে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।

পরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভবিষ্যতের রাজনীতি কেমন হবে, রাষ্ট্রের চলমান সংকট ও জাতীয় সরকার প্রসঙ্গে কথা হয়েছে। সংসদে ক্ষমতায় যেই থাকুক, বিরোধী দল যেই থাকুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক থাকতে হবে বলে আলোচনা হয়েছে। তবে অভ্যন্তরীণ পলিসি নিয়ে ডিবেট হবে। এমন রাজনীতি প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন তারেক রহমান।

দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বৈঠকে রাষ্ট্র কাঠামো কী হবে, ঢাকা শহর থেকে চাপ কমাতে কী করা যায়, বেকারত্ব কীভাবে কমানো যায়, এসব নিয়ে কথা হয়েছে। আমরা ওয়েস্ট মিনিস্টার সিস্টেম চালু করতে চাই, আমরা চাই ডিবেট হবে পলিসি নিয়ে।

আরও পড়ুন  খালেদা জিয়ার আপসহীন নীতি এ দেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে: ড. মোশাররফ

এছাড়া অধীনতামূলক কোনো সম্পর্কে বাংলাদেশ জড়াবে না। ভারত যা-ই বলবে বাংলাদেশের মানুষ তা-ই মাথা পেতে নেবে; সেই দিন শেষ। ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে, বৈঠকে এমন কথা হয়েছে বলে জানান এবি পার্টির সাধারণ সম্পাদক।

অন্যদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান গণমাধ্যমকর্মীদের বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির স্বচ্ছ ভূমিকা দেখতে চাই। বিগত দিনের সমন্বয় ও সম্পর্ক আগামীতে বহাল রাখার প্রত্যয় জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০