অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে রুখতে হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জেরে দেশ রক্ষায় নিজ হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ কথা বলেন। গুস্তাভো পেত্রো নিজে এক সময় সশস্ত্র যোদ্ধা ছিলেন। তিনি হুমকি দিয়েছেন, ভেনেজুয়েলার মতো কলম্বিয়ায় যদি যুক্তরাষ্ট্র সহিংস এমন কিছু করে তাহলে তার জবাব দেওয়া হবে।

পেত্রো বলেছেন, “আমি শপথ করেছিলাম কখনো আর অস্ত্র স্পর্শ করব না। কিন্তু দেশের জন্য আমি আবারও অস্ত্র হাতে তুলে নেব।”

গুস্তাভো পেত্রো ট্রাম্পের একজন কট্টোর সমালোচক। ট্রাম্প দাবি করে থাকেন, কলম্বিয়ায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদক উৎপাদন করে সেগুলো যুক্তরাষ্ট্রের পাঠায়। এই অজুহাতে কলম্বিয়ায় একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প ও গুস্তাভো প্রায়ই একে অপরকে অপমান করে কথা বলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ট্রাম্পের হুমকি বেশি শত্রুতাপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন  ফের শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর গুস্তাভোকে ট্রাম্প হুমকি দিয়েছেন তিনি যেন তার নিজের দিকে খেয়াল রাখেন।

গুস্তাভোকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, “কলম্বিয়া খুবই অসুস্থ। এটি চলে এক অসুস্থ মানুষের দ্বারা। যিনি কোকেন উৎপাদন এবং সেগুলো যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। কিন্তু তিনি বেশিদিন আর এটি করতে পারবেন না।”

দেশের সাধারণ মানুষের ওপর বিশ্বাস আছে উল্লেখ করে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, “আমার জনগণের ওপর প্রচুর বিশ্বাস রয়েছে। এ কারণে আমি দেশবাসীকে আহ্বান জানিয়েছি প্রেসিডেন্টের বিরুদ্ধে যে কোনো ধরনের অবৈধ সহিংসতা থেকে যেন তারা প্রেসিডেন্টকে রক্ষা করেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০