অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে দুই ভিপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন প্যানেলের প্রার্থীদের মধ্যে তীব্র বাদানুবাদ ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে ভোট শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয়।

ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম অভিযোগ করে বলেন, শুরুতে পরিবেশ সুন্দর থাকলেও ভোটাররা আসা শুরু করলে ছাত্রদলের নেতাকর্মীরা গেটের সামনে ভিড় করে ভোটারদের ম্যানিপুলেট করছেন।

তাঁরা নারী শিক্ষার্থীদের হেনস্তা করছেন এবং প্যানেল পরিচিতি বই জোর করে বিলি করছেন। তিনি আরও দাবি করেন, ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগে শিবিরের প্রার্থীরা বাধা দিতে গেলে তাঁদের মারতে আসা হয়েছে।

রিযাজুল ইসলাম নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানান এবং ভোট গণনার সময় বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেন।এদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী এ কে এম রাকিব নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ তুলেছেন। তিনি বলেন ভোটকেন্দ্রে শুধু একটি নির্দিষ্ট প্যানেলের টোকেন নম্বর দেখে ভোট নেওয়া হচ্ছে। ওই বিশেষ প্যানেলের টোকেন না থাকলে দায়িত্বপ্রাপ্তরা ভিন্ন আচরণ করছেন। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন সবাইকে সমান সুযোগ দিতে ব্যর্থ হচ্ছে এবং নির্দিষ্ট একটি প্যানেলকে সুবিধা দিচ্ছে।

আরও পড়ুন  আয়-সম্পদ ও মামলায় মঞ্জুর চেয়ে এগিয়ে হেলাল

প্রার্থীদের তাৎক্ষণিক অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে, তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে লিখিত অভিযোগ ছাড়া তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া কঠিন বলে জানানো হলে প্রার্থীরা অসন্তোষ প্রকাশ করেন। ক্যাম্পাসের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও প্রক্টরিয়াল বডি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজকের নির্বাচনে ছাত্রদলের ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান শিবিরের অদম্য জবিয়ান ঐক্য ছাত্রশক্তির ঐক্যবদ্ধ জবিয়ান এবং বামপন্থি মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে সক্রিয় রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও কেন্দ্রগুলোর সামনে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১০

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১২

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৩

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৪

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৫

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৬

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১৭

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৯

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

২০