অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে (আক্কেলপুর-ক্ষেতলাল-কালাই) বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী ও জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। দুজনকে সশরীরে উপস্থিত হয়ে আগামী ১১ জানুয়ারি লিখিত কারণ দর্শাতে বলেছেন জয়পুরহাট নির্বাচনী বিচারিক অনুসন্ধান ও বিচারিক কমিটির জ্যেষ্ঠ বিচারক ফয়সল আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘মো. আব্দুল বারী বিএনপি মনোনীত জয়পুরহাট-২ আসনের প্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে (ফেসবুক পেজ সবার আগে বাংলাদেশ, হৃদয়ে বারী স্যার ও হানিফ মোহাম্মাদ) দেখা যায়, আপনার সমর্থকরা গত ২৩ ডিসেম্বর, ২৮ ডিসেম্বর ও ৪ জানুয়ারিসহ বিভিন্ন তারিখে জয়পুরহাট-২ আসনের বিভিন্ন এলাকায় এবং হাটবাজারে আপনার ছবি সংবলিত ধানের শীষ মার্কার হ্যান্ড বিল নিয়ে গণসংযোগ ও প্রচার প্রচারণা করেছেন। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আপনার বিরুদ্ধে কেন আইনিব্যবস্থা নেওয়া হবে না তৎমর্মে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।’

অপরদিকে জামায়াত প্রার্থী রাশেদুল আলমের নোটিশে বলা হয়েছে, ‘এস এম রাশেদুল আলম জামায়াতে ইসলামী দলের মনোনীত জয়পুরহাট-২ আসনের প্রার্থী। আপনার ভেরিফাইড ফেসবুক আইডিতে (রাশেদুল আলম সবুজ) গত ২৭ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ৪ জানুয়ারিসহ বিভিন্ন তারিখে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে আপনার ছবি সংবলিত পোস্টার নির্বাচনী প্রচারণার জন্য পোস্ট করা হয়েছে। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ১৮ লঙ্ঘন বলে প্রতীয়মান হয়। আপনার বিরুদ্ধে কেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে সশরীরে উপস্থিত হয়ে ১১ জানুয়ারি কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।’

আরও পড়ুন  পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত : সালাহউদ্দিন

এ দুই দলীয় প্রার্থীদের এমন কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ লঙ্ঘন। এ অবস্থায় কেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না কিংবা অপরাধ আমলে গ্রহণপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তা স্ব-শরীরে হাজির হয়ে লিখিতভাবে প্রার্থীদের কাছ থেকে ব্যাখ্যা জানতে চেয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। এর ব্যর্থতায় তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিব ঢাকা, জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ছয়জনকে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০