অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনকে সামন রেখে অস্ত্র ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: রিজিয়ন কমান্ডার

বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজিয়ন কমান্ডার বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছে।’

আরও পড়ুন  ইলিয়াসপত্নীর কোনো বাড়ি নেই, ছেলের কাছে ঋণ ১৩ লাখ টাকা

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

১০ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ছয় শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেসিও ও সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০