অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মরদেহ পোড়ানো মামলা: ১১ জানুয়ারি সাফাই সাক্ষ্যের দিন ধার্য

সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় ছয়জনের মরদেহ ভ্যানে স্তূপ করে পুড়িয়ে দেয়ার নৃশংস ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষের সাফাই সাক্ষ্যগ্রহণের জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন: বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালত সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি এ মামলার রাষ্ট্রপক্ষের সবশেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা (আইও) জানে আলম খানের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ হওয়ায় এখন নিয়ম অনুযায়ী আসামিপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দেয়ার সুযোগ পাবেন।

এই মামলায় মোট ২৬ জন আসামির মধ্যে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী ও সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মো. শাহিদুল ইসলামসহ আটজন বর্তমানে কারাগারে রয়েছেন। তবে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ বাকি আট আসামি এখনও পলাতক।

আরও পড়ুন  নতুন সরকারের শপথ মঙ্গলবার

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত ছয়জনের মরদেহ একটি ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়। সেই লোমহর্ষক ভিডিওটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তদন্তে জানা যায়, আগুনের স্তূপের ভেতর অন্তত একজন জীবিত ব্যক্তি ছিলেন, তাকেও নৃশংসভাবে পুড়িয়ে মারা হয়। এই ঘটনায় ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০