অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচন: লাইনে ভোটার থাকায় নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ চলে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নিয়ম অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা তিনটায় ভোট গ্রহণ শেষ হলেও সেই সময় কেন্দ্রে কেন্দ্রে ভোটার লাইনে অনেক অপেক্ষমাণ ভোটার ছিলেন। পরে তাঁদের ভোটও নেওয়া হয়েছে। সেই ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টা ৪০ মিনিটে।

আজ সকালে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। তখন ভোটার উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। আজ এ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ হয়েছে।

নির্বাচন কমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, নির্বাচনকেন্দ্রিক তেমন জটিলতা সৃষ্টি হয়নি। তবে কিছু কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি পৌঁছাতে একটু সময় লেগেছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদের মাঠসহ বিভিন্ন ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এ সময় ভোটারদের সুশৃঙ্খল দীর্ঘ সারি লক্ষ করা যায়। অনেক শিক্ষার্থী ভোট দেওয়ার পর ‘ভি’ চিহ্ন দেখিয়ে দল বেঁধে ছবি তোলেন।

আরও পড়ুন  শিগগিরই ফিরছেন তারেক রহমান

বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিহাদ হাসান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়জীবনে প্রথমবার ভোট দিচ্ছি, এটা অন্য রকম এক অনুভূতি। ভোটের পরিবেশ খুবই চমৎকার। কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, সবাই লাইন ধরে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছি। প্রথমবারের মতো ভোট দিচ্ছি, আমি বাড়ি ছিলাম, বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য চলে এসেছি।’

কেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসার মুস্তাফিজুর রহমান জানান, দুপুর পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ ভোট পড়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ ভোট কাস্টিং হবে।

ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার জন্য প্রক্টর তাজাম্মুল হকের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি মাইকিং করে ক্যাম্পাস ছাড়ার অনুরোধ জানায়।

আজ বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একজন সদস্য হ্যান্ডমাইকে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়তে নির্দেশ দেন। শিক্ষকদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি দলের সদস্যরাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০