অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ৩০০ কেজি জাটকা জব্দ, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ

ঢাকার কেরানীগঞ্জে মৎস্য আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে প্রায় ৩০০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর । জব্দ করা এসব জাটকা পরে বিভিন্ন এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া, হাসনাবাদ, জিনজিরা, আগানগর, আব্দুল্লাপুর ও হিজলতলা এলাকার বিভিন্ন খুচরা মাছের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, অভিযানে অবৈধভাবে আহরিত ও বাজারজাতকৃত প্রায় ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাটকা বিভিন্ন এতিমখানা এবং অসহায় দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

আরও পড়ুন  পরিত্যক্ত ভবনে রহস্যজনক মৃত্যু, ঝলসানো ২ মরদেহ উদ্ধার

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি বলেন, জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে বিভিন্ন বাজার থেকে জাটকা জব্দ করা হয়েছে। জাটকা সংরক্ষণ করা গেলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়বে এবং মৎস্যজীবীরাও অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

মৎস্য দপ্তর আরও জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম আকারের ইলিশ মাছ (জাটকা) আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশের উৎপাদন ও প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০