অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে ভোলায় আহত ১৫

ভোলার তজুমদ্দিন উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারের হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪ জনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন—মো. নোমান (২৫), আব্দুল গফুর (৩৫), মিরাজ (২৫), আল-আমীন (২৫) ও রুবেল (৩৫)।

তাদের মধ্যে আল-আমীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটনের নেতৃত্বাধীন গ্রুপ এবং স্থানীয় যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার ও মিজান গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন  “বিপাশার রাজনীতিতে নতুন খেলা ইলিয়াস মোল্লার তাল ফেলে সেলিম ভূঁইয়ার বিটে নাচ”

শ্রমিক দল সভাপতি ইকবাল হোসেন লিটনের দাবি, আওয়ামী লীগ সংশ্লিষ্ট ক্যাডারদের দ্বারা অতীতে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের মালামালের হিসাব বুঝে নিতে গেলে যুবদলের একাংশ বাধা সৃষ্টি করে। এ থেকেই সংঘর্ষের শুরু হয়।

যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার পাল্টা অভিযোগ করে বলেন, লিটন বাজারে ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করলে স্থানীয়রা বাধা দেয়। যার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাদের পক্ষেরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

তজুমদ্দিন থানার ওসি মো. আব্দুস সালাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০