অনলাইন ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রনি মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক পেটে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি বিজিবির সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

এর আগে গত সোমবার (২২ ডিসেম্বর) একই সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে রনি মিয়া পায়ে গুলিবিদ্ধ হন। পায়ে গুলিবিদ্ধ হয়ে সুস্থ হওয়ার পর তিনি আবারও ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করলে এবার পেটে গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ রনি মিয়া হাতীবান্ধা উপজেলার দইখাওয়া গোতামারি গ্রামের হারুন অর রশিদের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর মূল পিলারের পাশ দিয়ে ৪–৫ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের প্রায় ১৫০ গজ ভেতরে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের শিষরাম ক্যাম্পের টহল দল এক রাউন্ড গুলি ছোড়ে। এতে রনি মিয়া পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন  খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিজিবি জানিয়েছে, আহত রনি মিয়ার বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক। তিনি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের বিজিবিকে সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০