অনলাইন ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিকাবের নতুন সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক কায়েস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির এ কে এম মঈনুদ্দিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের আবু হেনা ইমরুল কায়েস।

বুধবার (৭ জানুয়ারি) বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

ডিকাব ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি আবিদা সুলতানা মুক্তা (দেশ টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হাসিব হাসান (চ্যানেল টোয়েটিফোর), দপ্তর সম্পাদক নাহিদ হোসেন (আলাপ ডট নিউজ) ও কোষাধ্যক্ষ মোঃ রুবায়েত হাসান (দীপ্ত টেলিভিশন)।

আরও পড়ুন  জকসু নির্বাচনে প্রচারণার শেষ দিনে প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে প্রার্থীরা

এ ছাড়া সদস্যরা হলেন খুররম জামান (আমাদের নতুন সময়), বশীর আহমেদ (দৈনিক আমার দেশ), পান্থ রহমান (চ্যানেল আই), আতিকুর রহমান (দৈনিক জবাবদিহি) ও এমএকে জিলানী (সময়ের আলো)।

এর আগে, বিদায়ী কমিটির সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন ও কোষাধ্যক্ষ মোর্শেদ হাসিব হাসান প্রতিবেদন পেশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০