অনলাইন ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা ফাইট করে যাবো—ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বুলবুল

আইপিএল থেকে মোস্তাফিজকে দেওয়ার ইস্যুতে জল গড়িয়েছে বহুদূর। এক মোস্তাফিজকেই যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেবে ভারত? এমন শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আবার নিজেদের সেই অবস্থানে অনড় থাকার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সেখানে দীর্ঘ বৈঠকের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। তিনি জানিয়েছেন, মোস্তাফিজুর রহমানকেই নিরাপত্তা দিতে পারবে না ভারত। এ কারণে তাকে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে। বিশ্বকাপে খেলতে গেলে সেখানে অনেক সাংবাদিক এবং দর্শকরা যাবেন। তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিসিবি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘মোস্তাফিজ একজন খেলোয়াড়, তাকেই নিরাপত্তা দিতে অসুবিধা হচ্ছে ভারতের। একটা দল, পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দেখতে যাবে এটা একটা বিরাট ব্যাপার। আমাদের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বিপিএলও অনুষ্ঠিত হচ্ছে প্রস্তুতির জন্য।’

বুলবুল বলেন, ‘আমাদের সুযোগ আছে খেলোয়াড়দের দেখার। খেলোয়াড়দের বাইরের যে বড় একটা জনগোষ্ঠী আছে, আমাদের সাংবাদিকরা আছে, স্পন্সরা আছে, আমাদের ক্রিকেটপ্রেমীরা আছেন। সবাই খেলা দেখতে যাবে। সবার নিরাপত্তা ক্রিকেট বোর্ডে দেয়া সম্ভব না কিংবা জিজ্ঞেস করাও সম্ভব না। এ কারণে আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি।’

আরও পড়ুন  বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে?

দেশের বাইরে দল পাঠানোর আগে সবসময় সরকারের অনুমতির প্রয়োজন হয়। সে কারণেই মন্ত্রণালয় কি ভাবছে তা জানা প্রয়োজন ছিল বিসিবির। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন, নিজেদের অধিকার আদায়ের জন্য তারা লড়াই চালিয়ে যাবেন।

‘যে-কোনো বিদেশ সফরে যাওয়ার আগে আমাদের সরকারের অনুমতি লাগে। সেই অবস্থানটা আমরা জানতে এসেছিলাম। নিরাপত্তা যদি উন্নতি না করে, আমরা ফাইট করে যাবো আমাদের অধিকারের জন্য।’

আমিনুল ইসলাম বুলবুল আরও বলেন, ‘আইসিসি, ফিফা তারা বৈশ্বিক সংগঠন। আমরা তাদের শুধু কারণগুলো বোঝানোর চেষ্টা করবো। যখন চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল ভারত পাকিস্তানে যায়নি। পাকিস্তানও গত কয়েকটি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি। আমরাও আশা করছি একটা সঠিক উত্তর (আইসিসির কাছে) পাবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০