অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একটি পক্ষ ইসলামের ভুল বার্তা সমাজে ছড়াবার চেষ্টা করছে: অমিত

একটি পক্ষ ইসলামের ভুল বার্তা সমাজে ছড়াবার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার দুপুরে যশোরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহেুর মাগফেরাত কামনায় ওলামায়ে মাশায়েখদের এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘একটি পক্ষ ইসলামের ভুল বার্তা সমাজে ছড়াবার চেষ্টা করছে। যারা নবী রাসূলকে নিষ্পাপ মনে করেন না যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করেন না তারা আজকে ইসলামের ইজারা নেয়ার চেষ্টা করছেন, এটা রুখে দিতে হবে। আমাদের থেকে আপনারা আলমরা শতগুণ বেশি জানেন। তাই ইসলামের সঠিক বার্তাটি সমাজে পৌঁছে দিতে হবে।’

আরও পড়ুন  রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরও বলেন, কিছু লোক ইসলামের কথা বলে অনৈসলামিক কাজটা বেশি করছেন এবং তারা কম জানাশোনা, বিশেষ করে মা বোনদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এজন্য ইসলামের সঠিক বার্তাটি পৌঁছে দিতে হবে। এসময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় সভাপতি এম এম বাহা উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবুসহ জমিয়াতুল মোদার্রেছীনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০