অনলাইন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গজারিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে অবসরে গেছেন ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ৭১নং আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক মাস্টার। এ উপলক্ষে শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও শাহ শের আলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. আব্দুল মান্নান সরকার। সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইলিয়াস আহম্মেদ। অনুষ্ঠানটি আয়োজন করে আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

আরও পড়ুন  বিএনপিতে যোগ দিয়েও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা আব্দুল হক মাস্টারকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করেন। পরে তিনি ফুলে সাজানো একটি ঘোড়ার গাড়িতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

উল্লেখ্য, আব্দুল হক মাস্টার ১৯৮৭ সালে ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি দীর্ঘ সময় প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত থেকে শিক্ষকতা কার্যক্রম পরিচালনা করেন।

বিদায়ী বক্তব্যে আব্দুল হক মাস্টার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০