অনলাইন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর-২ আসনে দুলুকে সমর্থন দিলেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন শহীদ জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান। আমরা মনে করি, ১২ ফেব্রুয়ারি দেশে যে নির্বাচন হবে, সে নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি এ দেশের নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এবং দেশ পরিচালনা করবেন।

শুক্রবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগরের সভাপতিত্বে এবং জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুবঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুর হোসাইন সুমন, গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখার সহসভাপতি মিল্টন হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টসর, নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

আরও পড়ুন  ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ যাত্রা

সভায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের কোনো প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদ, ছাত্রঅধিকার পরিষদ, যুবঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপি প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০