অনলাইন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে আটক ২

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে মাহবুব নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

জানা গেছে, যৌথ বাহিনীর হেফাজতে থাকা মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। তার দেয়া তথ্যে প্রশ্নফাঁস চক্রের আরেক হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র‍্যাব।

অভিযোগ রয়েছে, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করেছিল এই চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়।

আরও পড়ুন  হাদির ওপর হামলায় অসৎ উদ্দেশ্য নিয়ে ভেবে দেখার পরামর্শ তারেক রহমানের

এর আগে, বৃহস্পতিবার রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০