অনলাইন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে দুটি ওয়ান শুটারগানসহ ৯ রাউন্ড গুলি উদ্বার

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উনিশবিঘা গ্রামে একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন দুটি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালান করতে পারে। এ আশঙ্কা থেকে বিজিবি মহাপরিচালক চোরাচালান বন্ধে জোর নির্দেশনা প্রদান করেছেন। নির্দেশনার আলোকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

আরও পড়ুন  দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ কর্মকর্তাকে কান ধরাল বিক্ষুব্ধ জনতা

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘গত দুই মাস যাবত এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’

উদ্ধার আগ্নেয়াস্ত্র আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গত ৬ মাসে ৬টি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। এছাড়াও মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন গত ৩ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামিসহ ৩৩টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগাজিন উদ্ধার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০