অনলাইন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৭ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ব্যাবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছেন গড়ে ২৯ জন শিক্ষার্থী।

‘সি’ ইউনিট তথা ব্যবসায় প্রশাসন অনুষদে বিভাগ রয়েছে মোট ছয়টি। এতে সাধারণ আসন ৫১০টি। এই ইউনিটে মোট আবেদন করেছেন ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৪ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী। এর ফলে উপস্থিতির হার দাঁড়ায় ৮৭ শতাংশ। তথ্যটি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সারা দেশে তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার ৫৩৩ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

আরও পড়ুন  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমার বিজয় নিশ্চিত: জাকির হোসেন

এ বছর ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ‘সি’ ইউনিটে ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান অংশে ৩০ নম্বর থাকবে। এ ছাড়া আলাদাভাবে ইংরেজিতে ১৩, বিশ্লেষণ দক্ষতা ও সমস্যা সমাধান অংশে ১০ নম্বর পেতে হবে।

ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও সুশৃঙ্খল রাখতে মাঠে রয়েছেন প্রক্টরিয়াল বডি, চাকসু, বিনসিসি ক্যাডেট, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং শিক্ষার্থীদের যাতায়াতে যেন ভোগান্তি না পোহাতে হয়, তার জন্য মুরাদপুর বাস ভাড়া পর্যবেক্ষণের জন্য চাকসুর উদ্যোগে মনিটরিং টিম নিয়োজিত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০