অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বনপাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নাটোর প্রতিনিধি:

নাটোরের বনপাড়া পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বনপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের সরদারপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল আজিজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার সাবেক সদস্য সচিব সরদার মো. রফিকুল ইসলাম, শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিনী মহুয়া নূর কচি, এবিএম ইকবাল হোসেন রাজু, শামসুল আলম রনি, অধ্যক্ষ আশরাফ আলী, অ্যাডভোকেট শহীদুল্লাহ, বিএডিসির চেয়ারম্যান জামাল উদ্দিন আলীসহ বনপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।”

আরও পড়ুন  শেখ হাসিনার রায় হলে নির্বাচনে কোনো বাধা নেই: সারজিস আলম

বিশেষ বক্তব্যে সরদার মো. রফিকুল ইসলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি গত ১৭ বছরে সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে নিহত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি বড়াইগ্রামে অত্যন্ত জনপ্রিয় নেতা শহীদ সানাউল্লাহ নূর বাবু ও শহীদ বাসারসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিনী মহুয়া নূর কচি তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আবেগঘন বক্তব্য প্রদান করেন।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল শহীদ নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১১

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১২

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৩

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৪

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৫

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৬

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৭

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৮

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৯

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০