অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত-বাংলাদেশ সম্পর্ক ভাইয়ের মতো, দাবি আশরাফুলের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক এশিয়ার ক্রিকেট প্রশাসনের কড়া সমালোচনা করেছেন । তার মতে, এশিয়ার ক্রিকেট এখন আর ক্রীড়া প্রশাসকদের হাতে নেই; বরং তা রাজনীতিকদের হাতে ‘জিম্মি’। একইসঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্ককে ভাইয়ের মতো বলেও দাবি করেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল হক জানান, ভারত, বাংলাদেশ ও পাকিস্তান—এই তিন দেশের ক্রিকেট ব্যবস্থাপনাই এখন রাজনৈতিক নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। তার ভাষায়, ‘জগমোহন ডালমিয়া, আইএস বিন্দ্রা, মাধবরাও সিন্ধিয়া কিংবা এন শ্রীনিবাসনের মতো পরিণত ও অভিজ্ঞ মানুষ দায়িত্বে থাকলে আজকের এ অবস্থা তৈরি হতো না। তারা ক্রিকেট বুঝতেন এবং এর সামাজিক ও কূটনৈতিক প্রভাবও অনুধাবন করতেন।’

মুস্তাফিজুর রহমানের আইপিএল প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় আবেগকে ব্যবহার করা হচ্ছে। তার দাবি, পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচনের জন্য এ পরিস্থিতি তৈরি হয়েছে, যা বিশ্বকাপ আয়োজনকেই ঝুঁকির মুখে ফেলছে। ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশ ভাইয়ের মতো এবং বাংলাদেশের টেস্ট মর্যাদা পেতেও বিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে ম্যাচ শ্রীলঙ্কায় সরানো না হলে বাংলাদেশ ভারতে খেলতে যাবে কি না, সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন। তার মতে, আর্থিক ক্ষতির চেয়েও জাতীয় মর্যাদা রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন  অবৈধ সম্পদ : স্ত্রীসহ দুদকের আসামি আ. লীগের সাবেক কাউন্সিলর

বর্তমান প্রশাসকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আশরাফুল। ভারতের ক্ষেত্রে বিসিসিআই সচিব জয় শাহ এবং বাংলাদেশের ক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, বিশ্বকাপের মতো একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে এভাবে হঠকারী মন্তব্য করা অনুচিত। তিনি বলেন, ‘এটি কোনো আইপিএল নয়। আইপিএল একটি ঘরোয়া প্রতিযোগিতা, আর বিশ্বকাপ একটি আন্তর্জাতিক আসর। এখানে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০