অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শরীয়তপুরে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও সাঈদ আহমেদ আসলামের হাত ধরে যুবশক্তি ও জেলা যুব সংহতিসহ বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে এ যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় নুরুদ্দিন অপু ও সাঈদ আহমেদ আসলামের হাতে ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন নতুন নেতাকর্মীরা।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং জেলা যুব সংহতির সদস্য সচিব মো. সিয়াম।

পরে এক বক্তব্যে মজিবর রহমান খোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ মিয়া নুরুদ্দিন অপুর হাত ধরে দুই শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলাম।

আরও পড়ুন  রাজপথ দখল না করা পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার হবে না: মোনামী

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, নতুন বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে এনসিপি রাজনীতিতে এসেছিল, তারা তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এজন্য জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে প্রায় শতাধিক নেতাকর্মীসহ আজ ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হলাম।

অনুষ্ঠানে নুরুদ্দিন আহাম্মেদ অপু নবাগত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে আমরা সবাই একটি পরিবার। হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সমৃদ্ধ ও উন্নত শরীয়তপুর গড়ে তুলব।

বিপুল নেতাকর্মীর বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০